Somoy TV
রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালে হাম উপসর্গ নিয়ে গত চব্বিশ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (০৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আইসিইউতে ভর্তি আছে ১৩ জন শিশু। সরেজমিন ঘুরে দেখা গেছে, হামের উপসর্গ নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে শিশু রোগীর ভিড় ক্রমান্বয়ে বাড়ছে। হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর ভর্তি সংখ্যা বাড়ছেই। সুস্থ হয়ে বাড়ি ফেয়ার থেকে ভর্তির সংখ্যাটাই বেশি। তবে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া সকলেই হামে আক্রান্ত নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরও পড়ুন: একদিনে উপসর্গ ও হামে আক্রান্ত হয়ে আরও ১১ শিশুর মৃত্যু সকালেই রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তির জন্য এসেছেন কয়েকটি শিশুর অভিভাবক। অধিকাংশই শিশুই কয়েক সপ্তাহ ধরে অসুস্থ বলেও জানিয়েছেন তারা। শিশুর জ্বর সর্দি কিংবা ডায়রিয়া হওয়ার ৪ থেকে ৫ দিন পর সকলের নজরে এসেছে হামে আক্রান্তের বিষয়টি বলেও জানান তারা। শিশু অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়ানো নিষেধ থাকলেও ভর্তি রোগীর অনেকেই স্থানীয় ফার্মেসি থেকে চিকিৎসা নিয়ে লক্ষণ আরো বাড়িয়েছে বলে জানান চিকিৎসকরা। শিশু অসুস্থ হওয়ার এক দু দিনের মধ্যেই হাসপাতালে নেয়ার পরামর্শও দিয়েছেন চিকিৎসাকরা।
Go to News Site