Collector
বিসিএস পরীক্ষা ঘিরে কেন্দ্র এলাকায় সিএমপির বিধিনিষেধ | Collector
বিসিএস পরীক্ষা ঘিরে কেন্দ্র এলাকায় সিএমপির বিধিনিষেধ
Jagonews24

বিসিএস পরীক্ষা ঘিরে কেন্দ্র এলাকায় সিএমপির বিধিনিষেধ

চট্টগ্রাম মহানগরে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা উপলক্ষে পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিধিনিষেধ জারি করেছে পুলিশ। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ, মিছিল ও শব্দদূষণমূলক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯, ১২, ১৬, ১৯, ২০, ২২, ২৩, ২৭ থেকে ৩০ এপ্রিল এবং ৪ থেকে ৭ মে পর্যন্ত নগরের ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে মিছিল, সভা-সমাবেশ, উচ্চস্বরে চিৎকার, গান-বাজনা, মাইক বা লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ওই এলাকায় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার এবং অননুমোদিত ব্যক্তিদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে এ আদেশ কার্যকর থাকবে। এমআরএএইচ/ইএ

Go to News Site