Collector
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব সাহাবুর, সহকারী প্রেস সচিব মাহফুজুর রহমান | Collector
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব সাহাবুর, সহকারী প্রেস সচিব মাহফুজুর রহমান
Jagonews24

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব সাহাবুর, সহকারী প্রেস সচিব মাহফুজুর রহমান

মো. সাহাবুর রহমানকে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব এবং এ এফ এম মাহফুজুর রহমান খানকে সহকারী প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা, কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।  উপ-প্রেস সচিব গ্রেড-৫ বেতন স্কেলে ও সহকারী প্রেস সচিব গ্রেড-৬ বেতন স্কেলে এই নিয়োগ পেয়েছেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।  আরএমএম/ইএ

Go to News Site