Somoy TV
আফ্রিকান ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে মহাদেশজুড়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। প্রস্তাবিত এই আসরটি এশিয়া কাপের আদলে গড়ে তোলার চিন্তা করা হচ্ছে, যা ২০২৭ সালের মধ্যেই বাস্তব রূপ পেতে পারে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার ক্রিকেটের উন্নয়ন ও জনপ্রিয়তা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্ভাব্য ছয় দল নিয়ে আয়োজন করা হতে পারে এই টুর্নামেন্ট, যেখানে অংশ নিতে পারে মহাদেশের শীর্ষ দলগুলো—দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া।বিশেষ করে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা আফ্রিকার সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দল। তবে এখনও টুর্নামেন্টের সময়সূচি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।আরও পড়ুন: অনির্দিষ্ট সময়ের জন্য পিএসএল থেকে ছিটকে গেলেন নাসিম শাহ এদিকে, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এই উদ্যোগে আগ্রহ দেখালেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে পরবর্তী আইসিসি-এর ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। বর্তমান এফটিপির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে।অন্যদিকে, আফ্রিকান দেশগুলোর এই সমন্বিত উদ্যোগ ইউরোপের পরিস্থিতির বিপরীত। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ব্যস্ত সূচির কারণে এশিয়া কাপের আদলে কোনো টুর্নামেন্টে অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছে।
Go to News Site