Collector
সাদা চুলে কালো মেহেদী ব্যবহার কি বৈধ? | Collector
সাদা চুলে কালো মেহেদী ব্যবহার কি বৈধ?
Somoy TV

সাদা চুলে কালো মেহেদী ব্যবহার কি বৈধ?

বর্তমান বাজারে ব্ল্যাক মেহেদী নামে কালো খেজাব বা কালো কলব পাওয়া যাচ্ছে। সাদা চুল দাড়িতে তা ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে বৈধ কিনা?আসলে চুল দাড়ি সাদা হয়ে গেলে মেহেদী কিংবা অন্য কোন উপায়ে রঙ্গিন করা জায়েজ আছে। তবে কালো রং ব্যবহার করা জায়েজ নাই। চাই তা ব্ল্যাক মেহেদী, কালো খেজাব বা কালো কলব নামে হোক না কেন। নারী পুরুষের জন্য তা ব্যবহার করা জায়েজ নয়। কেননা হাদিস শরিফে এসেছে, عن جَابِرِ بْنِ عَبْدِ اللَّه (رض) قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ غَيِّرُوا هَذَا بِشَىْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ ‏ অর্থ: হজরত জাবির ইবনে আবদুল্লাহ রা. হতে বর্ণিত। তিনি বলেন, মাক্কা বিজয়ের দিবসে আবু কুহাফাহ্ রা. কে নিয়ে আসা হলো; তার চুল দাড়ি ছিল সাগামা (তথা কাশফুলের) ন্যায় শুভ্র। সে সময় রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে একটা কিছু দিয়ে পাল্টে দাও; তবে কালো রং থেকে বিরত থাকবে। (সহিহ মুসলিম, হাদিস নং ৫৪০২) আরও পড়ুন: মুফতি হাবিবুর রহমান বড় হুজুর রহ. যেমন ছিলেন এই হাদিস শরিফ দ্বারা পরিষ্কার হয়ে গিয়েছে সাদা চুল ও দাড়িতে কালো রং ব্যতীত অন্য যেকোনো রং ব্যবহার করা বৈধ। কিন্তু যারা সাদা চুল কিংবা দাড়িকে কালো বানানোর জন্য কোন কিছু ব্যবহার করবে তাদের ব্যাপারে হাদিস শরীফে কঠোর সতর্কবাণী বর্ণিত হয়েছে। যেমন হজরত ইবনু আব্বাস রা. সূত্রে এসেছে, قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَكُونُ قَوْمٌ يَخْضِبُونَ فِي آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ، كَحَوَاصِلِ الْحَمَامِ، لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ তিনি বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে এমন সম্প্রদায়ের আর্বিভাব হবে, যারা কবুতরের গলায় থলের ন্যায় কালো রঙের খেযাব লাগাবে। তারা জান্নাতের ঘ্রাণও পাবে না।  (আবু দাউদ, হাদিস নং ৪২১২)  সুতরাং নারীদের জন্য সাদা চুল এবং পুরুষের জন্য সাদা চুল ও দাড়ি কোনভাবেই কালো করা যাবে না। চাই তা ব্ল্যাক মেহেদী নামে হোক বা অন্য কোনো উপায়ে। কালো ছাড়া অন্য যেকোনো রঙে রঙ্গিন করা যাবে। তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলামের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। লেখক: শিক্ষক, জামেয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকা, খতিব, আজিমপুর ছাপড়া মসজিদ, পরিচালক, দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ

Go to News Site