Collector
‘নতুন সার নীতিমালা’ বাতিলের দাবিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন | Collector
‘নতুন সার নীতিমালা’ বাতিলের দাবিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন
Somoy TV

‘নতুন সার নীতিমালা’ বাতিলের দাবিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

নতুন ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ বাতিল এবং কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, খুচরা সার বিক্রির সঙ্গে যুক্ত প্রায় ৪৪ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী এই পেশার ওপর নির্ভরশীল। এর সঙ্গে জড়িত রয়েছে লক্ষাধিক পরিবার। আরও পড়ুন: ৩০ হাজার টন সার কিনবে সরকার, বাফার গুদাম হবে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের অভিযোগ, নতুন নীতিমালা কার্যকর হলে ইউনিয়ন পর্যায়ের সার বিতরণ ব্যবস্থা ভেঙে পড়বে এবং এতে কৃষকরা দুর্ভোগে পড়বেন। তাই নতুন নীতিমালা বাতিল করে ২০০৯ সালের পুরনো নীতিমালা অনুযায়ী কার্ডধারী খুচরা বিক্রেতাদের ব্যবসা চালু রাখার দাবি জানান সারাদেশ থেকে আসা ব্যবসায়ীরা।

Go to News Site