Collector
মৌলভীবাজারে অবৈধভাবে ডিজেল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে জরিমানা | Collector
মৌলভীবাজারে অবৈধভাবে ডিজেল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে জরিমানা
Somoy TV

মৌলভীবাজারে অবৈধভাবে ডিজেল মজুত ও বেশি দামে বিক্রির দায়ে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়।অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর নেতৃত্বে মোহাম্মদনগর বাজারের ‘নাফিজ ভেরাইটিজ স্টোর’-এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির মালিক আমিন উদ্দিন নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করেছেন এবং তা নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করছেন।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানটিতে অবৈধভাবে মজুত করা ৭২৫ লিটার ডিজেল তেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।আরও পড়ুন: নাটোরে পাম্পে তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ২বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Go to News Site