Collector
নাটোরে পাম্পে তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ২ | Collector
নাটোরে পাম্পে তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ২
Somoy TV

নাটোরে পাম্পে তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ২

নাটোরে পেট্রল পাম্পে তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় অবস্থিত ফ্রেন্ডস পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে গোপনে ২৬০০ লিটার তেল অন্যত্র বিক্রি করায় এক পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জানা গেছে, বেলা ১১টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় অবস্থিত ফ্রেন্ডস পেট্রল পাম্পে তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এর মধ্যে জহুরুল নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাবু নামে অপর আহতকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।এ তথ্য নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।আরও পড়ুন: পঞ্চগড়ে পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের ওপর হামলাএ দিকে বড়াইগ্রামে পাটোয়ারি ফিলিং স্টেশন থেকে গভীর রাতে গোপনে ২৬০০ লিটার তেল অন্যত্র বিক্রির করে দেয় পাম্প কর্তৃপক্ষ। সকালে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী গ্রহকরা তেল নিতে গেলে পাম্প থেকে জানানো হয় তেল শেষ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ গ্রহকরা মহাসড়ক অবরোধ করেন।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অন্যত্র তেল বিক্রির তথ্য প্রমাণ পেয়ে ওই পেট্রল পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।

Go to News Site