Somoy TV
প্রতিদিন দুপুরে ভাতের সঙ্গে কাঁচামরিচ খাওয়া অনেকের অভ্যাস — বিশেষ করে আমাদের উপমহাদেশে। কাঁচামরিচে আছে ভিটামিন সি, ক্যাপসাইসিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে নানা উপকার করে, তবে অতিরিক্ত হলে কিছু সমস্যা-ও তৈরি হতে পারে।দেখে নিন উপকারিতা-১. হজমে সহায়তা করে: কাঁচামরিচে থাকা ক্যাপসাইসিন হজমরস ক্ষরণ বাড়ায়, ফলে খাবার দ্রুত হজম হয়।২. রক্ত সঞ্চালন উন্নত করে: হালকা ঝাল রক্তনালীর প্রসারণে সাহায্য করে।৩. ভিটামিন সি সমৃদ্ধ: এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।৪. ফ্যাট বার্নিং বাড়াতে পারে: ঝাল খাবার মেটাবলিজম সামান্য বাড়িয়ে ক্যালরি খরচে সাহায্য করে। আরও পড়ুন: সারা রাত ভেজানো ছোলা খালি পেটে খেলে কী ঘটে শরীরে? সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া-১. অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক/অম্লতা বাড়তে পারে২. অন্ত্রে জ্বালা বা পাইলসের সমস্যা দেখা দিতে পারে৩. অতিরিক্ত খেলে লিভার ও কিডনিতে চাপ ফেলতে পারে৪. গর্ভবতী বা আলসার রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ আরও পড়ুন: খালি পেটে দারুচিনির পানি খেলে কী ঘটে শরীরে? তাহলে কীভাবে খাবেন?১. প্রতিদিন ১-২টি কাঁচামরিচ যথেষ্ট২. ঝাল খালি পেটে নয় — ভাতের সঙ্গে খেলে ভালো৩. যাদের গ্যাস্ট্রিক, আলসার বা পাইলস আছে — এড়িয়ে চলাই উত্তম
Go to News Site