Somoy TV
বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এসেছে। নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাসের মাথায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।এনএসসি জানায়, বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে। প্রতিবেদনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিংয়ে কারচুপি এবং সাবেক সভাপতি বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে আসে। এসব কারণেই কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।নতুন অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে। দেশের ক্রিকেটের এই সংকটময় সময়ে তামিম ইকবালের নেতৃত্বকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই।এদিকে, প্রতিবেশী দেশ ভারত থেকেও এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুকলা সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, একজন সাবেক ক্রিকেটার হিসেবে তামিমের নেতৃত্ব বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেটের হারানো সম্মান ফিরিয়ে আনতে চান বিসিবির নতুন সভাপতি সাম্প্রতিক সময়ে বিসিবি ও বিসিসিআইয়ের সম্পর্ক খুব একটা স্বাভাবিক ছিল না। আইপিএলে মোস্তাফিজকে ঘিরে বিতর্ক এবং ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের অনীহা দুই দেশের সম্পর্ককে টানাপোড়েনে ফেলেছিল।তবে নতুন সরকার গঠনের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেয়ার পরই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেন। ফলে নতুন নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটে স্থিতিশীলতা ফেরার আশা করছেন সংশ্লিষ্টরা।
Go to News Site