Collector
২০২৭ সালের দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াল মাদ্রাসা শিক্ষা বোর্ড | Collector
২০২৭ সালের দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াল মাদ্রাসা শিক্ষা বোর্ড
Somoy TV

২০২৭ সালের দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াল মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করেছে।সম্প্রতি বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সকল শিক্ষার্থী ২০২৭ সালের দাখিল পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের সুবিধার্থে এই সময় বাড়ানো হয়েছে। মাদ্রাসা প্রধান ও সংশ্লিষ্ট সকলকে এই সুযোগ কাজে লাগিয়ে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নির্ধারিত সময়সূচী অনুযায়ী, শিক্ষার্থীরা বিলম্ব ফি প্রদান সাপেক্ষে আগামী ৫ই এপ্রিল ২০২৬ থেকে ২১শে এপ্রিল ২০২৬ পর্যন্ত সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন।  পেমেন্ট সম্পন্ন হওয়ার পরেই কেবল অনলাইন সিস্টেমে নতুন তথ্য এন্ট্রির সুযোগ পাওয়া যাবে। এছাড়া ই-এসআইএফ (e-SIF) পূরণের মাধ্যমে শিক্ষার্থীর যাবতীয় তথ্য অনলাইনে এন্ট্রি করার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আরও পড়ুন: মুফতি হাবিবুর রহমান বড় হুজুর রহ. যেমন ছিলেন বোর্ডের পক্ষ থেকে বিশেষভাবে জানানো হয়েছে, এই বর্ধিত সময়ে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে। এর আগে যারা সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, তাদের কোনো তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ এই পর্যায়ে থাকবে না। শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি সংক্রান্ত কারিগরি সমস্যা সমাধানের জন্য অফিস চলাকালীন মাদ্রাসাগুলোর ইআইআইএন (EIIN) ভিত্তিক সিম নম্বর থেকে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত এই আদেশটি বোর্ডের আওতাধীন সকল অনুমোদিত মাদ্রাসার জন্য প্রযোজ্য হবে। নির্ধারিত তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

Go to News Site