Somoy TV
তুমুল জনপ্রিয়তার মাঝে হঠাৎ বিপাকে পড়লেন র্যাপার বাদশা। ‘টাটেরি’ শিরোনামের একটি গানের মাধ্যমে বিতর্কে জড়িয়েছেন তিনি। গানটিতে অশ্লীলতা আর ভিডিওতে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন গায়ক।ভারতের জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) কাছে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে বাদশা একটি লিখিত ক্ষমা প্রার্থনাপত্র জমা দেন। গত মার্চে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এর কুরুচিপূর্ণ শব্দ চয়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বিষয়টি নজরে আসার পর কমিশন দ্রুত বাদশার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। আরও পড়ুন: বাদশা-নোরার গানে বাংলাদেশের সঞ্জয়-তাশফীর বাজিমাত!শুনানি চলাকালীন এই সংগীতশিল্পী কেবল ক্ষমাই চাননি, বরং নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য প্যানেলের কাছে তিনটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন।আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়নের ওপর একটি বিশেষ গান তৈরি করবেন তিনি। অন্তত ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার যাবতীয় খরচ ও দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন বাদশা। নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য কনসার্ট বা অন্য মাধ্যমে অর্থ সংগ্রহের অঙ্গীকার করেছেন তিনি। আরও পড়ুন: শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে অলকা ইয়াগনিকবিতর্কিত এই গানটি ইতোমধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে ভোগান্তি এখানেই শেষ নয় গানটির মাধ্যমে নারীদের অবমাননা করার অভিযোগে হরিয়ানায় বাদশার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে।
Go to News Site