Somoy TV
ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন: জসিম উদ্দিন (৪৯), তার স্ত্রী হুরেনা খাতুন (৪৫), ছেলে রিয়াদ (২৪), ভাই আবদুর রশিদ (৪১) এবং তার স্ত্রী জুনাকি আক্তার (৩৭)। তারা সবাই ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সেনেরচকপাড়া গ্রামের বাসিন্দা।আরও পড়ুন: পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবনময়মনসিংহ আদালতের পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ জুন জমি সংক্রান্ত বিরোধের জেরে ত্রিশাল উপজেলার সেনেরচকপাড়া গ্রামে স্থানীয় কামরুজ্জামানের একমাত্র ছেলে আল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ২০ জুন নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে প্রতিবেশী জসিম উদ্দিন, তার স্ত্রী হুরেনা খাতুন, ছেলে রিয়াদ, ভাই আবদুর রশিদ এবং তার স্ত্রী জুনাকি আক্তারকে আসামি করে মামলা দায়ের করেন।আরও পড়ুন: কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবনমামলার দীর্ঘ শুনানি শেষে আসামি ও বাদীপক্ষের উপস্থিতিতে বুধবার পাঁচজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক। নিহত আল আমিন বাংলাদেশ মেরিন একাডেমিতে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে ইন্টার্নশিপ করছিলেন।মামলায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন: মো. মাহবুব আলম মামুন ও আসামিপক্ষে ছিলেন আবুল কালাম আজাদ এবং রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর ছিলেন আকরাম হোসেন।
Go to News Site