Collector
টমেটো-বরইয়ের চাটনি তৈরি করবেন যেভাবে | Collector
টমেটো-বরইয়ের চাটনি তৈরি করবেন যেভাবে
Jagonews24

টমেটো-বরইয়ের চাটনি তৈরি করবেন যেভাবে

বাঙালির খাবারের তালিকায় চাটনি এক বিশেষ জায়গা দখল করে আছে। ভাতের সঙ্গে এক চামচ চাটনি যেন পুরো খাবারের স্বাদই পরিবর্তন করে। আমাদের দেশে নানা উপকরণ দিয়ে চাটনি তৈরি করা হয়, এই যেমন কখনো শুধু টমেটো, কখনো বরই, আবার কখনো এই দুটির মিশেলে তৈরি হয় এক অনন্য পদ। টমেটো-বরইয়ের চাটনি ঠিক তেমনই একটি রেসিপি, যেখানে টক আর মিষ্টির স্বাদ সবার মন জয় করে। এটি যেমন সহজে তৈরি করা যায়, তেমনই খেতেও অসাধারণ। ছোট-বড় সবাই এটি খেতে পছন্দ করে, বিশেষ করে ভাত বা খিচুড়ির সঙ্গে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে টমেটো-বরইয়ের চাটনি তৈরি করবেন-  উপকরণ শুকনো বরই ১ কাপ পাকা টমেটো ৬টা চিনি বা গুড় ২ টেবিল চামচ সরিষা ১ চা চামচ হলুদ ১ চা চামচ মরিচ গুঁড়া দেড় চা-চামচ শুকনো মরিচ ২-৩টি আদা বাটা ১ চা চামচ তেজপাতা ৩টা পাঁচফোড়ন গুঁড়া আধা চা চামচ লবণ স্বাদমতো তেল পরিমাণমতো প্রণালি প্রথমে কড়াইতে পরিমাণমতো তেল গরম করুন। তেল গরম হলে তাতে শুকনো মরিচ, সরিষা ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ বের হলে আদা বাটা দিয়ে সামান্য ভেজে নিন। এরপর কাটা টমেটো, চিনি ও বরই একসঙ্গে দিয়ে দিন। মাঝারি আঁচে রান্না করতে থাকুন। টমেটো ধীরে ধীরে গলে নরম হয়ে আসলে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। এরপর লবণসহ বাকি মসলাগুলো দিয়ে দিন। এবার মৃদু আঁচে চাটনিটি জ্বাল দিতে থাকুন, যাতে ধীরে ধীরে ঘন হয়ে আসে। যখন দেখবেন টমেটো মাখা মাখা হয়ে গেছে, তখন সামান্য পানি যোগ করুন। এতে চাটনির টেক্সচার সুন্দর হবে এবং পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এরপর পাঁচফোড়নের গুঁড়া ও সামান্য তেল দিয়ে আবার নেড়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন, যাতে নিচে লেগে না যায়। চাটনি যখন আপনার পছন্দমতো ঘন হয়ে আসবে, তখন নামিয়ে নিন। টিপস: চাটনি অনেকটা টকটকে লাল করতে চাইলে সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। বরই খুব শক্ত হলে আগে হালকা ভাপে নরম করে নিতে পারেন। এতে রান্না দ্রুত হবে এবং স্বাদও ভালোভাবে মিশে যাবে। চাটনি নামানোর পর পুরোপুরি ঠান্ডা হলে সংরক্ষণ করুন। এতে দীর্ঘদিন ভালো থাকবে। আরও পড়ুন:লাউ চিকেন স্যুপের স্বাস্থ্যকর রেসিপি অতিথি আপ্যায়নে তৈরি করুন চিকেন কোপ্তা কারি এসএকেওয়াই

Go to News Site