Collector
নকল সস-ভোজ্যতেল বেশি দামে বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা | Collector
নকল সস-ভোজ্যতেল বেশি দামে বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
Jagonews24

নকল সস-ভোজ্যতেল বেশি দামে বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইলে নকল সস ও ভোজ্যতেল বেশি দামে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৮ এপ্রিল) দুপুরে শহরের পার্ক বাজার এলাকায় টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, বাবলু শাহ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ঢাকা বা সাভার থেকে নকল সস সংগ্রহ করে রাতের আঁধারে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার নকল সস জব্দ করা হয়। এই অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত নকল সসগুলো ধ্বংস করা হয়েছে। অন্যদিকে, একই বাজারে এরশাদ স্টোরে ভোজ্য তেলের মূল্য বেশি রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নকল সস বিক্রি ও ভোজ্যতেল বেশি দামে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং অনিয়ম রোধে ভোক্তা অধিকারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এএসএম

Go to News Site