Collector
রোজগারের অটোরিকশাই হলো মরণফাঁদ: ঘরে ফেরা হলো না মামুনের | Collector
রোজগারের অটোরিকশাই হলো মরণফাঁদ: ঘরে ফেরা হলো না মামুনের
Somoy TV

রোজগারের অটোরিকশাই হলো মরণফাঁদ: ঘরে ফেরা হলো না মামুনের

রাজধানীর কারওয়ান বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় মামুন ফরাজি (৩৩) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজার পূর্ব তেজতুরি বাজার গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুনের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা গেছে, তার বাবার নাম সেকান্দার ফরাজি। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় বসবাস করতেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে তেজতুরি বাজার গেটের সামনে দিয়ে যাওয়ার সময় ‘লাব্বাইক পরিবহন’–এর একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক মামুন গুরুতর আহত হয়ে অটোরিকশার ভেতরেই আটকে যান। স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধারপথচারী কাজী ফয়সাল জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তিনি ও আরও কয়েকজন মিলে মামুনকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরেই চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে এবং ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

Go to News Site