Somoy TV
বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিহত ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে শিবগঞ্জের বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকায় নিজ ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বেলা ১১টার মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানায় পুলিশ।নিহত শিল্পী বেগম (৩২) ওই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।আরও পড়ুন: বাড়িতে ঢুকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যাতিনি জানান, মিন্টু মিয়া কোনো কাজকর্ম করেন না। আর বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়া ও মারপিট লেগেই থাকতো। পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বেলা ১১টার মধ্যে মিন্টু মিয়া তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে৷মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত মিন্টুকে গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
Go to News Site