Somoy TV
নরসিংদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিপুল সংখ্যক শিক্ষা উপকরণ ও মালামাল চুরি করে নিয়েছে একটি চোর চক্র।মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।এসময় চোর চক্রটি বিদ্যালয়ের বারান্দার গ্রিল কেটে শিশুদের অনলাইন শিক্ষাদানের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, ল্যাপটপ, এলইডি মনিটর, ৪ টি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সিসি ক্যামেরা, ছুটির কাজে ব্যাবহৃত পিতলের ঘণ্টা চুরির পাশাপাশি বিদ্যালয়টির জরুরি কাগজপত্র তছনছ করে। ফলে বিদ্যালয়টির ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।আরও পড়ুন: বেলাব ছাত্রদল সভাপতি ‘বিবাহিত’, সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিকুন্নাহার বলেন, ‘ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ১৮২ জন শিক্ষার্থী রয়েছে। সুনামের সঙ্গেই শিশু শিক্ষার্থীদের পাঠদান করে আসছে এই প্রতিষ্ঠানটি। ফলে সরকারি এই প্রতিষ্ঠানে পাঠদানের জন্য ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন ইলেক্টনিক সামগ্রী ব্যবহৃত হতো। পাশাপাশি সিলিংফ্যান, টেবিলফ্যান ছিল ক্লাসরুমসহ প্রধান শিক্ষকের কক্ষে। বুধবার নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে দেখতে পাই মঙ্গলবার রাতের কোন এক সময় চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়টির অবস্থান মহাসড়কের পাশে হওয়ায় সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা ছিল, চোর চক্রটি চুরির পাশাপাশি বিদ্যালয়ে স্থাপনকরা সিসি ক্যামেরাও খুলে নিয়ে যায়। এতে করে সরকারি এ বিদ্যালয়টির প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি মাধবদী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।’
Go to News Site