Collector
২০ লাখ ডলার রফতানি আয় আর ফিরছে না, সম্মতি ডিসকাউন্ট কমিটির | Collector
২০ লাখ ডলার রফতানি আয় আর ফিরছে না, সম্মতি ডিসকাউন্ট কমিটির
Somoy TV

২০ লাখ ডলার রফতানি আয় আর ফিরছে না, সম্মতি ডিসকাউন্ট কমিটির

প্রায় ২০ লাখ ডলারের রফতানি আয় দেশে প্রত্যাবর্তন না হওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে রফতানি আয় প্রত্যাবর্তন সংক্রান্ত ডিসকাউন্ট কমিটি।বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে ডিসকাউন্ট কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে ১৪টি প্রতিষ্ঠানের অর্থ ফেরত পাওয়া সম্ভাবনা নেই বলে সর্বসম্মতভাবে গৃহীত হয়।রফতানি আয় প্রত্যাবর্তন সংক্রান্ত ডিসকাউন্ট কমিটির সভায় বাংলাদেশ ব্যাংক ছাড়াও বিজিএমইএ, রফতানি উন্নয়ন ব্যুরো, অর্থমন্ত্রণালয়, এনবিআরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আরও পড়ুন: নানামুখী সংকটে দেশের তৈরি পোশাক খাত!১৪টি প্রতিষ্ঠানের মধ্যে অনেক প্রতিষ্ঠান কোভিডকালে দেউলিয়া হয়। এছাড়া শিপিং এজেন্ট জালিয়াতি, বায়িং হাউসের অসহযোগিতার কথা উল্লেখ করা হয়। এছাড়া আরও সাতটি প্রতিষ্ঠানের রফতানি আয় প্রত্যাবর্তন না হলেও পর্যাপ্ত নথিপত্র নেই মর্মে তা ফিরিয়ে দেয়া হয়।

Go to News Site