Somoy TV
রাজধানীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এসি মেরামতের সময় বিস্ফোরণে চার মিস্ত্রি দগ্ধ হয়েছেন।বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসা দেয়া হচ্ছে। দগ্ধরা হলেন: আল মামুন (৩১), সুজন (৩১), রাসেল আহমেদ (৪৫) ও সেলিম (৩০)। দগ্ধরা জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২য় তলায় রান্নাঘরের পাশে এসি মেরামত করছিলেন তারা। সেখানে এসির কম্প্রেশার মেশিন আগে থেকেই খুলে রাখা হয়। এরপর বিদ্যুৎ সংযোগও বন্ধ করা ছিল। এর মধ্যে হঠাৎ বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে ঝলসে যান পাশে থাকা ৪ এসি মিস্ত্রি। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ওই ৪ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
Go to News Site