Somoy TV
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।বুধবার (৮ এপ্রিল) বিকেলে শুরু হওয়া এই সংঘর্ষের জেরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা শত শত রোগী ও তাদের স্বজনরা। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে পড়লে তা হাতাহাতিতে রূপ নেয়। এ খবর ছড়িয়ে পড়লে ঢাবির বেশ কিছু শিক্ষার্থী এবং হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।বিস্তারিত আসছে...
Go to News Site