Jagonews24
যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই বুধবার (৮ এপ্রিল) ইরানের লাভান তেল শোধনাগার এবং সিরি দ্বীপে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। ইরানি বার্তা সংস্থা ওয়ানার খবর অনুযায়ী, বুধবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই লাভান দ্বীপের তেল শোধনাগারে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। প্রতিবেদনে বলা হয়, সকালে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর লাভান দ্বীপের শোধনাগারে একাধিক বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ক্ষয়ক্ষতি বা কারণ সম্পর্কে সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি। একই সময়ে সিরি দ্বীপেও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মার্কিন-ইসরায়েলি বাহিনী লাভান দ্বীপের লাভান তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করেছে। বর্তমানে নিরাপত্তা ও অগ্নিনির্বাপক দলগুলো আগুন নেভাতে এবং এলাকাটি সুরক্ষিত করতে কাজ করছে। In violation of the ceasefire, US-Israeli forces targeted the Lavan Oil Refinery on Lavan Island.At present, safety and firefighting teams are working to extinguish the flames and secure the area. pic.twitter.com/nqegw6T3qB — Press TV (@PressTV) April 8, 2026 এই ঘটনার প্রেক্ষিতে ইরানের সশস্ত্র বাহিনীর উদ্ধৃতি দিয়ে মেহর নিউজ জানায়, ঘোষিত যুদ্ধবিরতি মেনে চলা সব পক্ষের জন্য বাধ্যতামূলক। আমাদের সশস্ত্র বাহিনীর ঘোষণা অনুযায়ী, দেশের ওপর যে কোনো ধরনের আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এখন পর্যন্ত এই বিস্ফোরণগুলোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ দায় স্বীকার করেনি। এর আগে, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। তিনি জানান, আলোচনার জন্য ইরান একটি ‘কার্যকর’ ১০ দফা প্রস্তাব পেশ করেছে। ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। এর আগে ট্রাম্প বারবার হুমকি দিয়েছিলেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয় এবং চুক্তি মেনে না নেয়, তবে দেশটিকে ‘একটি সম্পূর্ণ সভ্যতার ধ্বংস’ দেখতে হবে। সূত্র: ওয়ানা, প্রেস টিভিকেএএ/
Go to News Site