Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল উধাও এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কনজ্যুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, কোষাধ্যক্ষ সাংবাদিক ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক মো: দুলাল হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, Read More
Go to News Site