Collector
শিরোপাদৌড় থেকে ছিটকে পড়ে খেলোয়াড়দের কড়া সমালোচনা করলেন মরিনিয়ো | Collector
শিরোপাদৌড় থেকে ছিটকে পড়ে খেলোয়াড়দের কড়া সমালোচনা করলেন মরিনিয়ো
Somoy TV

শিরোপাদৌড় থেকে ছিটকে পড়ে খেলোয়াড়দের কড়া সমালোচনা করলেন মরিনিয়ো

জোসে মরিনিয়ো আবারও তার চেনা রূপেই ফিরলেন। লিগের নিচের দিকে থাকা কাসা পিয়ার বিপক্ষে বেনফিকা ১-১ গোলে ড্র করেছে, ফলে শিরোপা দৌড় থেকে কার্যত ছিটকে গেছে তারা। শীর্ষে থাকা পোর্তোর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৭–এ, হাতে আছে মাত্র ৬ ম্যাচ। ম্যাচ শেষে মরিনহো সরাসরি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং নিজের দলের খেলোয়াড়দের তীব্র সমালোচনা করেছেন।প্রেস কনফারেন্সের শুরুতেই মরিনিয়ো বলেন, ‘অনেকে বলছে আমরা এই ম্যাচে দুই পয়েন্ট হারিয়েছি। আমি বলব, আমরা শিরোপার লড়াইয়ের শেষ সুযোগটাই হারিয়েছি। এখন দ্বিতীয় হওয়াটাও আর আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নেই।’বিরতিতে খেলোয়াড়দের বোঝাতে গিয়ে সংখ্যার হিসাবও তুলে ধরেন তিনি। তার ভাষায়, ‘মনে হচ্ছে, কিছু খেলোয়াড় ফুটবল বোঝে না এবং বাস্তবতা ভুলে গেছে। আমি তাদের হিসাব করে দেখিয়েছি, এই ম্যাচ না জিতলে লিগ জেতার লড়াই এখানেই শেষ।’এরপর তার কণ্ঠ আরও কঠোর হয়ে ওঠে। এই পর্তুগিজ কোচ বলেন, ‘আমরা হয়তো ৭৫-৮০% বল দখলে রেখেছিলাম, যা অস্বাভাবিক। কিন্তু ১-০ এগিয়ে যাওয়ার পর দলে আত্মতুষ্টি এসেছে; কোনো এনার্জি নেই, জেতার ক্ষুধা নেই। আমরা বাকি সব ম্যাচ হারালেও হয়তো তৃতীয় হব। কিন্তু শিরোপার জন্য খেলতে হলে এমন মনোভাব চলবে না। প্রথমার্ধে বেনফিকার মানসিকতা ছিল খুবই খারাপ।’ আরও পড়ুন: তার গোল মানেই অভিশাপ, এবার ফুটবলকেই বিদায় জানালেন আর্সেনালের সাবেক তারকা‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত মরিনহো নিজের সমালোচনা না করে খেলোয়াড়দের নিয়েই ক্ষোভ ঝাড়েন। মরিনিয়ো বলেন, ‘কিছু ফুটবলার আছে, যারা ব্যাংক অ্যাকাউন্ট আর অর্জন যাই হোক, আরও জিততে চায়। আবার কিছু আছে, যারা জীবনকে হালকাভাবে নেয়, এটা আমাকে হতাশ করে। আমি ২৬ বছর ধরে কোচিং করছি, কিন্তু নিজেকে বদলাতে পারিনি। ম্যাচ চলাকালীনই মনে হচ্ছিল, কিছু খেলোয়াড়কে আর খেলাতে চাই না।’একসময় বিশ্বের সেরা কোচদের একজন হিসেবে বিবেচিত মরিনহো এখন যেন নিজের অতীতের ছায়ার সঙ্গেই লড়ছেন। ২০০২ থেকে ২০১০ সালের মধ্যে পোর্তো ও ইন্টার মিলানকে নিয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি। তবে গত এক দশকে তার একমাত্র বড় সাফল্য ২০২১-২২ মৌসুমে রোমার হয়ে কনফারেন্স লিগ জেতা, যা তার আগের সাফল্যের তুলনায় অনেকটাই ম্লান।চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ইতোমধ্যে বিদায় নেওয়া বেনফিকার সামনে এখন প্রশ্ন—মৌসুম শেষে মরিনহো কি দলে বড় ধরনের পরিবর্তন আনবেন?

Go to News Site