Collector
বগুড়ায় প্রথমবারের মতো উদ্ধার ভয়ংকর মাদক আইস, গ্রেফতার ১ | Collector
বগুড়ায় প্রথমবারের মতো উদ্ধার ভয়ংকর মাদক আইস, গ্রেফতার ১
Somoy TV

বগুড়ায় প্রথমবারের মতো উদ্ধার ভয়ংকর মাদক আইস, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করা হয়েছে। এ সময় ৩০ গ্রাম আইসসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার হওয়া এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় রেড চিলি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম মো. আইয়ুর আলী (৩৫)। তিনি কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব কেয়ারবিল এলাকার মো. আবুল কাশেমের ছেলে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান, কক্সবাজার থেকে সড়কপথে এক ব্যক্তি আইস নিয়ে বগুড়ায় আসছেন বলে তাদের কাছে গোপন সংবাদ ছিল। ওই সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল শহরের পিটিআই মোড় এলাকায় অবস্থান নেয়। আরও পড়ুন: বগুড়ায় জামায়াতের নারী নেতাকর্মীদের নির্বাচন কার্যালয় ঘেরাও বিকেল পৌনে ছয়টার দিকে সন্দেহভাজন আইয়ুর আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পাজামার পকেট থেকে তিনটি প্লাস্টিকের কৌটায় রাখা দানাদার মাদক আইস উদ্ধার করা হয়। বগুড়াতে প্রথমবারের মতো ক্ষতিকর এই মাদক উদ্ধার হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা। বগুড়া জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া আইয়ুর আলীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Go to News Site