Collector
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের যেতে হবে স্কুলে | Collector
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের যেতে হবে স্কুলে
Jagonews24

অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের যেতে হবে স্কুলে

কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। সপ্তাহের কয়েকদিন অনলাইনে, কয়েকদিন অফলাইনে ক্লাস নেওয়া হবে। তবে অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয়’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আরও পড়ুনকোন কোন স্কুলে অনলাইনে ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রীকিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে শিক্ষকদের স্কুলে আসা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, অনলাইন ক্লাস হলেও শিক্ষকদের কিন্তু স্কুলে এসেই ক্লাস নিতে হবে। তাদের ছুটি নেই। কারণ শিক্ষকদের অনলাইনেই স্মার্ট ক্লাসরুমের শিক্ষা দিতে হবে। এক্ষেত্রে একজন শিক্ষক সেটিংসে দুর্বল হলে অন্যজনের থেকে হেল্প নিতে পারবেন। সেজন্য স্কুলে শিক্ষকরা যাবেন। কোন কোন স্কুলে অনলাইনে ক্লাস হতে পারে সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। এহছানুল হক মিলন বলেন, সব স্কুলে একযোগে নয়, বরং যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে; যেমন- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। সেগুলোতে পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ নেওয়া হতে পারে, যাতে জ্বালানি সাশ্রয়, যানজট কমানো ও শিক্ষার্থীদের নিয়মিত পাঠক্রম অব্যাহত রাখা সম্ভব হয়। এএএইচ/বিএ

Go to News Site