Collector
পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি সৌরভ, সম্পাদক সাইফুল | Collector
পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি সৌরভ, সম্পাদক সাইফুল
Somoy TV

পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি সৌরভ, সম্পাদক সাইফুল

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) মিডিয়া ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদপ্রার্থী সৌরভ মজুমদার (৩০ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী মোহাম্মদ সাইফুল হাসান (৩১ ব্যাচ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।নির্বাচনে উল্লিখিত দুটি গুরুত্বপূর্ণ পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদের বিজয়ী ঘোষণা করে। ফলে পিসিআইইউ মিডিয়া ক্লাবের নতুন নেতৃত্বে দায়িত্ব নিচ্ছেন সৌরভ মজুমদার ও কাজী মোহাম্মদ সাইফুল হাসান। গত ৫ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার, উপদেষ্টা প্রশান্ত কুমার শীল, উপদেষ্টা তাসলিমা ইরিন, উপদেষ্টা পিংকি চাকমা এবং উপদেষ্টা গিয়াস উদ্দিন রিয়াদ। আরও পড়ুন: টরন্টোতে রিসেপশন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে সমর্থন কামনা নবনির্বাচিত নেতৃত্ব ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সৃজনশীল করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চা ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

Go to News Site