Collector
বিসিবিতে কে কোন কমিটিতে দায়িত্ব পেলেন | Collector
বিসিবিতে কে কোন কমিটিতে দায়িত্ব পেলেন
Somoy TV

বিসিবিতে কে কোন কমিটিতে দায়িত্ব পেলেন

বিসিবির নতুন অ্যাডহক কমিটি গতকাল (৭ এপ্রিল) প্রথমবার বসলেও সেটি ছিল অনেকটা পরিচয় পর্বের মতো। আজ সন্ধ্যায় মূলত নিজেদের প্রথম সভায় বসেছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি। আর এই সভায়ই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।১১ জনের কমিটি হওয়ায় কেউ কেউ পেয়েছেন দুটো করে দায়িত্ব। এদিকে, ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব নির্দিষ্ট করে কাউকে দেওয়া হয়নি। ক্রিকেট অপারেশন্স সম্পর্কিত বিষয়ে বোর্ডের সবাই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।   আরও পড়ুন: প্রথম সভা শেষে বণ্টন করা হলো বিসিবির কমিটি এদিকে, গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম বাবু। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। মির্জা ইয়াসির আব্বাসকে দেওয়া হয়েছে লজিস্টিকস ও প্রটোকল কমিটির দায়িত্ব। ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজের দায়িত্বে সামলাবেন সভাপতি তামিম ইকবাল।  গেম ডেভেলপমেন্ট ও বিপিএলের দায়িত্বে ফাহিম সিনহা। বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন তানজিল চৌধুরি। সালমান ইস্পাহানিকে মার্কেটিং ও কমার্সিয়াল এবং ডিসিপ্লিনারি কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। ইসরাফিল খসরু পেয়েছেন ফাইনান্স ও ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব।  আরও পড়ুন: অবশেষে পিএসএলে অভিষেক হলো নাহিদ রানার আতাহার আলী খান পেয়েছেন আম্পায়ার্স কমিটির দায়িত্ব। সৈয়দ ইব্রাহিম আহমেদ সিকিউরিটি, টেন্ডার ও পারচেজ বিভাগের দায়িত্ব পেয়েছেন। আর রাশনা ইমামকে দেওয়া হয়েছে নারী উইং ও মেডিকেল বিভাগের দায়িত্ব।

Go to News Site