Collector
মালয়েশিয়ায় দুই কারখানায় অভিযান, ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক | Collector
মালয়েশিয়ায় দুই কারখানায় অভিযান, ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক
Somoy TV

মালয়েশিয়ায় দুই কারখানায় অভিযান, ৭৯ বাংলাদেশি শ্রমিক আটক

মালয়েশিয়ার পেরাক রাজ্যের চেমোর এলাকার কান্থান শিল্পাঞ্চলে দুটি রাবার গ্লাভস তৈরির কারখানায় এক বিশেষ অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।আজ বুধবার (৮ এপ্রিল) রাত ৭টার দিকে শিফট পরিবর্তনের সময় আকস্মিক এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে ২৩ জন বাংলাদেশিকে আটক করা হয়। পেরাক রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক জেমস লি জানান, আটককৃতদের বিরুদ্ধে মূলত টুরিস্ট ভিসা বা সামাজিক ভিজিট পাস অপব্যবহার করে কাজ করা এবং নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ রয়েছে। এছাড়া কারখানা কর্তৃপক্ষ অন্য কোম্পানি বা ভিন্ন সেক্টরের নামে নিবন্ধিত বিদেশি কর্মীদের অবৈধভাবে কাজে নিয়োগ দিয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আরও পড়ুন: মালয়েশিয়া / অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু, কোম্পানিকে ৭০ হাজার রিঙ্গিত জরিমানা অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে জেমস লি আরও বলেন, সংশ্লিষ্ট কোম্পানিটি গত বছরও একই অপরাধে অভিযানের মুখে পড়েছিল। এটি বারবার ঘটে যাওয়া অপরাধ হওয়ায় এবার শ্রমিকদের পাশাপাশি নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এই অভিযানে অভিবাসন বিভাগের পাশাপাশি পুলিশ, সাধারণ অপারেশন ফোর্স এবং জাতীয় নিবন্ধন বিভাগসহ বিভিন্ন সংস্থা অংশ নেয়। আটককৃতদের পরবর্তী তদন্তের জন্য বিভাগীয় দফতরে নিয়ে যাওয়া হয়েছে।

Go to News Site