Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৭ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ অভিযানে নগরীর লামাবাজার এলাকার আয়েশা মেডিকেয়ার এবং মিরের ময়দান এলাকার শাহজালাল মেডিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আয়েশা মেডিকেয়ারকে ৮০ হাজার টাকা এবং শাহজালাল মেডিকেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব জানান, আয়েশা মেডিকেয়ারের কোনো বৈধ লাইসেন্স নেই। এছাড়া হাসপাতালটির অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী পাওয়া গেছে। Read More
Go to News Site