Collector
বিএসএফের গুলিতে নিহত আলি হোসেনের মরদেহ হস্তান্তর করল ভারতীয় পুলিশ | Collector
বিএসএফের গুলিতে নিহত আলি হোসেনের মরদেহ হস্তান্তর করল ভারতীয় পুলিশ
Somoy TV

বিএসএফের গুলিতে নিহত আলি হোসেনের মরদেহ হস্তান্তর করল ভারতীয় পুলিশ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক মো. আলি হোসেন (৫০)-এর মরদেহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) রাত ৯ টার দিকে সীমান্ত পিলার ৮৬৮/৩ সংলগ্ন ধবলগুড়ি বিওপি এলাকায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় ধবলগুড়ি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আমিরুল ইসলাম এবং প্রতিপক্ষ ১৫৬ ব্যাটালিয়ন শ্রীমুখ বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শ্রী রাজেশ কুমার ইয়াদব উপস্থিত ছিলেন। আরও পড়ুন: ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক জানা গেছে, ভারতের মাথাভাঙ্গা থানা পুলিশ নিহত আলি হোসেনের মরদেহ বাংলাদেশের পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে রাত ৯টার দিকে পাটগ্রাম থানা পুলিশ মরদেহটি নিহতের বড় ভাই মো. আনোয়ার হোসেন (৪৮)-এর কাছে বুঝিয়ে দেয়। আরও পড়ুন: ১১ মাস পর বিএসএফের হাতে আটক কৃষকের মরদেহ ফিরল দেশে উল্লেখ্য, এর আগে বুধবার (৮ এপ্রিল) ভোরে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় বিএসএফের গুলিতে আলি হোসেন নিহত হন বলে জানা যায়। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

Go to News Site