Somoy TV
ফরিদপুরের সালথায় মাদক সেবনে বাধা দেয়ায় সাবেক সেনা সদস্যের উপর হামলার অভিযোগ ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা উপজেলা সদরে সাবেক সেনা সদস্যের মালিকাধীন ক্লিনিকে এ হামলার ঘটনা ঘটে। আহত ওই সাবেক সেনা সদস্যকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায়, সালথা উপজেলা সদরের বাসিন্দা সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট (এলপিআরে রয়েছেন) শহিদুল ইসলাম সোহেল চাকরি থেকে অবসরে এসে সালথা বাজারে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা শুরু করেন। বুধবার (৮ এপ্রিল) বিকালে ওই ডায়াগনস্টিক সেন্টারের সামনে বসে নুরু বিশ্বাস ও তার এক সহযোগী গাঁজা সেবনের জন্য প্রস্তুত করছিল। এ সময় শহিদুল ইসলাম মাদক সেবনে বাধা দিলে নুরু ও তার সহযোগীর সাথে বাগবিতন্ডা হয়। আরও পড়ুন: ফরিদপুরে ড্রামে তেল না দেয়ায় ফিলিংস্টেশনে হামলা, অনির্দিষ্টকালের ধর্মঘট এরই জের ধরে রাত সাড়ে ৮টার দিকে ওই ডায়াগনস্টিক সেন্টারে বসে থাকা অবস্থায় সাবেক সেনা সদস্য শহিদুলের উপর বাঁশ ও কাঠের বাটাম দিয়ে অতর্কিত হামলা চালায় নুরু বিশ্বাস, শামীম বিশ্বাস, সোহেলসহ বেশ কয়েকজন। হামলায় গুরুতর আহত শহিদুল ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় যুবকের আমৃত্যু কারাদণ্ড সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site