Somoy TV
মুন্সীগঞ্জের শ্রীনগর ফিলিং স্টেশনে বোতলে অকটেন সরবরাহ নিয়ে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার একটি ফিলিং স্টেশনে পুলিশ ও র্যাবের উপস্থিতিতেই তেল সরবরাহ কার্যক্রম চলাকালে এই সংঘর্ষ হয়।দীর্ঘ সময় ধরে ফিলিং স্টেশনটিতে একদিকে মোটরসাইকেলের জন্য এবং অপরদিকে বোতলে অকটেন সরবরাহ করা হচ্ছিল। এতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছিল এবং অনেকেই সময় মতো তেল নিতে পারছিলেন না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক পর্যায়ে বোতলে অকটেন সরবরাহ সাময়িক বন্ধ রেখে মোটরসাইকেলে তেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবকরা বোতল সরিয়ে রাখলে এতে ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি স্বেচ্ছাসেবকদের ওপর হামলা চালান। পরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয় এবং একাধিক ব্যক্তি এতে জড়িয়ে পড়েন। আরও পড়ুন: ঢাকা মেডিকেলে সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি, জরুরি বিভাগ চালু ঘটনার সময় উপস্থিত পুলিশ ও র্যাব সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, ফলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
Go to News Site