Somoy TV
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) নিহত হওয়া মোহাম্মদ উইশাহ নামের ওই সাংবাদিক আল জাজিরা মুবারশের সংবাদদাতা ছিলেন।আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা সিটির প্রধান সড়কে গাড়ি চালানোর সময় ড্রোন হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর গাড়িটিকে বিধ্বস্ত অবস্থায় দেখা যায়।ইসরাইল এই হামলা চালিয়েছে যুদ্ধ বিরতি চুক্তির ৬ মাস পার হয়ে যাওয়ার পর। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের ১০ অক্টোবর যুদ্ধ বিরতি চুক্তি কার্যকর হয়। কিন্তু শুরু থেকেই ইসরাইলের চুক্তি লঙ্ঘন অব্যাহত রয়েছে।এ নিয়ে ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে ইসরাইলের হাতে নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে। বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। বিবৃতিতে বলা হয়েছে, আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ উইশাহর নিহত হওয়ার মাধ্যমে ইসরাইল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে নিহত সাংবাদিকের সংখ্যা ২৬২ জনে দাঁড়াল।আরও পড়ুন: যুদ্ধবিরতির পরও লেবাননে ভয়াবহ বিমান হামলা, বহু হতাহতবিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, এটি ‘ইসরাইলি দখলদার বাহিনীর দ্বারা ফিলিস্তিনি সাংবাদিকদের পদ্ধতিগতভাবে লক্ষ্যবস্তু করা, হত্যা ও গুপ্তহত্যার’ অংশ।বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা এই জঘন্য ও নৃশংস অপরাধের জন্য ইসরাইলি দখলদার বাহিনী, যুক্তরাষ্ট্র প্রশাসন এবং গণহত্যার এই অপরাধে জড়িত দেশসমূহ, যেমন যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সকে সম্পূর্ণভাবে দায়ী করছি।’
Go to News Site