Collector
বরিশালে অটোরিকশার চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর | Collector
বরিশালে অটোরিকশার চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর
Somoy TV

বরিশালে অটোরিকশার চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

বরিশালে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে।নিহত চৈতি বরিশাল মহানগরীর শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বুধবার (৮ এপ্রিল) দুপুরে স্কুল ছুটির পর স্কুলের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় প্রথমে তাকে বরিশাল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম। আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় শিশুর মৃত্যু ওসি জানান, চৈতি তার মায়ের সঙ্গে জিয়া সড়ক এলাকার বাংলালিংক টাওয়ার সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকত। তার বাবা ময়মনসিংহের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে তাকে চাপা দেয়। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে, স্কুলের শিক্ষকরা অভিযোগ করেছেন, স্কুলের সামনে গতিরোধক নির্মাণের জন্য সিটি করপোরেশনের কাছে ছয় মাস ধরে দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

Go to News Site