Collector
লেবাননে ইসরাইলি হামলায় রেড ক্রসের ক্ষোভ | Collector
লেবাননে ইসরাইলি হামলায় রেড ক্রসের ক্ষোভ
Somoy TV

লেবাননে ইসরাইলি হামলায় রেড ক্রসের ক্ষোভ

লেবাননে ইসরাইলি হামলায় ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। দেশটির ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোতে মৃত্যু ও ধ্বংস দেখে তারা গভীরভাবে রাগান্বিত।ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার পর বুধবার (৮ এপ্রিল) ইসরাইল মাত্র ১০ মিনিটের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ১০০টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। এতে ২৫৪ জন নিহত হয়েছেন। এই খবর সামনে আসার পর রেড ক্রস বিবৃতি দেয়। যদিও তারা ইসরাইলের নাম উল্লেখ করেনি।আইসিআরসির লেবানন প্রতিনিধি এ্যাগনেস ধুর জানিয়েছেন, লেবাননের মানুষ যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু ইসরাইলের হামলায় তাদের মনে বড়সড় ধাক্কা লেগেছে। মানুষ এখন হাসপাতালে ছোটাছুটি করছেন।আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহতবিবৃতিতে এ্যাগনেস ধুর বলেছেন, ‘লেবাননের মানুষরা একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু মারাত্মক হামলার আরেক দফা দেশটিকে আতঙ্ক ও অরাজকতার মধ্যে ফেলে দিয়েছে।’তিনি আরও যোগ করেন, ‘অনেকে বাড়িতে ফিরে যাওয়ার মুহূর্তের কথা ভাবছিলেন। তারা এখন হারিয়ে যাওয়া প্রিয়জনকে খুঁজে বের করার বা এমন একটি নিরাপত্তা খুঁজে পাওয়ার জন্য রাস্তা ও হাসপাতালে ছুটে চলেছেন। কিন্তু নিরাপত্তা ক্রমশ তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।’

Go to News Site