Somoy TV
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১২৪১ - লিইয়েগনিটয যুদ্ধে মোঙ্গল বাহিনী পোলিশ এবং জার্মান সেনাদের পরাজিত করে। ১৪১৩ - পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৪৪০ - ক্রিস্টোফার ডেনমার্কের রাজা হন। ১৪৮৩ - প্রথম অ্যাডওয়ার্ড চতুর্থ অ্যাডওয়ার্ডকে ইংল্যান্ডের পরবর্তী রাজা হিসেবে নির্বাচিত করেন। ১৭৮৩ - টিপু সুলতান ব্রিটিশদের কাছ থেকে বেন্দোর দখল করে নেন। ১৭৫৬ - নবাব সিরাজ-উদ-দৌলা বা মির্জা মুহাম্মাদ সিরাজ-উদ-দৌলা রাজ্যভার গ্রহণ করেন। ১৮৭২ - স্যামুয়েল আর পার্সি গুঁড়া দুধ প্যাটেন্ট করেন। ১৯১৮ - লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে। ১৯২৮ - তুরস্কে ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘অপারেশন ওয়েসেরুবুং’ জার্মানরা ডেনমার্ক ও নরওয়ে আক্রমণ করে। ১৯৪৫ - যুক্তরাষ্ট্রে আণবিক শক্তি কমিশন গঠন করা হয়। ১৯৪৮ - বায়তুল মোকাদ্দাসারের পশ্চিমাঞ্চলে অবস্থিত দিরইয়াসিন গ্রামে ইসরাইলিরা ব্যাপক গণহত্যা চালায়। ১৯৫৭ - সুয়েজখাল সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হয়। ১৯৬৫ - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত যুদ্ধ শুরু হয়। ১৯৭৪ - দিল্লিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীকে প্রত্যর্পণের চুক্তি স্বাক্ষর হয়। ১৯৯১ - জর্জিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়। ১৯৯৭ - বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে স্কটল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ১৯৯৮ - সৌদি আরবে হজের শেষ দিনে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৫০ জন মুসল্লির মৃত্যু হয়। জন্ম ১২৮৭ - ইংল্যান্ডের রাজা চতুর্থ অ্যাডওয়ার্ড। ১৮০৬ - ইসাম্বারড কিংডম ব্রুনেল, ইংরেজ প্রকৌশলী ও ক্লিফটন সাসপেনশন ব্রিজ পরিকল্পক। ১৮২১ - ফরাসি কবি শার্ল বোদলেয়ার। ১৮৩০ - এয়াড্বেয়ারড মুয়ব্রিডগে, ইংরেজ ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার। ১৮৩৫ - বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপল্ড। ১৮৬৫ - এরিক লুডেন্ডোরফ, জার্মান জেনারেল ও রাজনীতিবিদ। ১৮৬৭ - ক্রিস ওয়াটসন, চিলির বংশোদ্ভূত অস্ট্রেলীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৩য় প্রধানমন্ত্রী। ১৮৭২ - লিও বলুম, ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী। ১৮৮২ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবক মহিমচন্দ্র দাশগুপ্ত। ১৮৯৩ - রাহুল সাংকৃত্যায়ন ভারতের সুপণ্ডিত ও স্বনামধন্য পর্যটক। ১৯০১ - পল উইলিয়ামস, মার্কিন অভিনেতা ও পরিচালক। ১৯২৫ - রোকনুজ্জামান খান বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিকে ও সাংবাদিক। ১৯২৬ - হিউ হেফ্নার, মার্কিন প্রকাশক এবং প্লেবয় পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। ১৯৩৮ - ভিক্টর চেরনোম্যরডিন, রাশিয়ান ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৩০তম প্রধানমন্ত্রী। ১৯৪৮ - জয়া বচ্চন, ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ। ১৯৫৩ - ভবানীপ্রসাদ মজুমদার, ভারতীয় বাঙালি কবি ও ছড়াকার। ১৯৫৭ - সেভে বালেস্টেরস, স্প্যানিশ গল্ফ খেলোয়াড় ও স্থপতি। ১৯৬৬ - সিনথিয়া নিক্সন, মার্কিন অভিনেত্রী। ১৯৭৫ - রবি ফাওলার, সাবেক ইংরেজ ফুটবলার ও ম্যানেজার। ১৯৮৫ - আন্তোনিও নকেরিনো, ইতালিয়ান ফুটবলার। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ মৃত্যু ৫৮৫ - সম্রাট জিমু, জাপানি সম্রাট। ৪৯১ - যেনো, বাইজেন্টাইন সম্রাট। ১৫৫৩ - ফ্রাঁসোয়া রাবলে, ফরাসি সন্ন্যাসী ও পণ্ডিত। ১৫৫৭ - মিকায়েল আগ্রিকলা, ফিনিশ যাজক ও পণ্ডিত। ১৬২৬ - ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক। ১৭৫৪ - ক্রিস্টিয়ান উলফের, জার্মান দার্শনিক ও শিক্ষাবিদ। ১৭৫৬ - নবাব আলীবর্দী খাঁ, বাংলা, বিহার, ওড়িশার নবাব। ১৮৮২ - ডান্টে গ্যাব্রিয়েল রসেটি, ইংরেজ চিত্রশিল্পী, চিত্রকর ও কবি। ১৮৮৯ - মাইকেল ইউজিনে শেভরেউল, ফরাসি রসায়নবিদ ও শিক্ষাবিদ। ১৯৩৬ - ফেরডিনান্ড টনিয়েস, জার্মান সমাজবিজ্ঞানী ও দার্শনিক। ১৯৪৫ - ডিয়েট্রিখ বোনহোফের, জার্মান যাজক ও ধর্মতত্ত্ববিদ। উইলহেম কানারিস, জার্মান নৌসেনাপতি। ১৯৫৯ - ফ্র্যাংক লয়েড রাইট, মার্কিন স্থপতি, ইন্টেরিওর ডিজাইনার, লেখক ও শিক্ষক। ১৯৭০ - প্রখ্যাত ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ রায়। ১৯৮০ - মোহাম্মদ বাকির আল-সাদর, ইরাকি দার্শনিক। ১৯৯৩ - ইরানের বিখ্যাত শিল্পী ও লেখক সাইয়্যেদ মোর্তজা আয়ুবী শাহাদাত। ২০০১ - শাকুর রানা, পাকিস্তানি আম্পায়ার। ২০০৯ - শক্তি সামন্ত, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ২০১১ - সিডনি লুমেট, মার্কিন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ২০২১ - পবিত্র মুখোপাধ্যায়, বাঙালি কবি।
Go to News Site