Collector
দিল্লির বিপক্ষে গুজরাটের ১ রানের নাটকীয় জয় | Collector
দিল্লির বিপক্ষে গুজরাটের ১ রানের নাটকীয় জয়
Somoy TV

দিল্লির বিপক্ষে গুজরাটের ১ রানের নাটকীয় জয়

আইপিএলে টানা তৃতীয় জয় তুলে নিল গুজরাট টাইটান্স। রুদ্ধশ্বাস লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসকে মাত্র ১ রানে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে শুভমান গিলের দল। শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচে নাটকীয়তায় ভরপুর এই জয়ে গুজরাট তাদের শক্ত অবস্থান আরও মজবুত করল।প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১০ রান তোলে গুজরাট। দলের হয়ে জস বাটলার ২৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। অধিনায়ক শুভমান গিল খেলেন দায়িত্বশীল ৪৫ বলে ৭০ রানের ইনিংস। এছাড়া ওয়াশিংটন সুন্দর ৩২ বলে ৫৫ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।জবাবে ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা ধীরগতিতে এগোয় দিল্লি। পরে পাথুন নিশাঙ্কা ২৪ বলে ৪১ এবং লোকেশ রাহুলের দুর্দান্ত ৫২ বলে ৯২ রানের ইনিংসে ম্যাচে ফিরে আসে তারা। তবে মাঝের দিকে রশিদ খানের জোড়া আঘাতে চাপে পড়ে দিল্লি। তিনি ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।আরও পড়ুন: গ্রিনকে নিয়ে সুখবর পেলো কলকাতা শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৯ রান। নাটকীয়ভাবে ম্যাচ গড়ায় শেষ বলে, যেখানে দিল্লির প্রয়োজন ছিল ২ রান। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণের বাউন্সারে ব্যাট লাগাতে পারেননি ডেভিড মিলার। রান নেয়ার চেষ্টায় কুলদীপ যাদব রান আউট হলে ১ রানের হারে ম্যাচ হারতে হয় দিল্লিকে।২০ বলে ৪১ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি মিলার। গুরুত্বপূর্ণ সময়ে রান না নেয়ার সিদ্ধান্ত নিয়েও সমালোচনায় পড়তে পারেন তিনি।এই জয়ের মাধ্যমে গুজরাট টাইটান্স টানা তৃতীয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল।

Go to News Site