Somoy TV
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ এপ্রিল তারিখের প্রজ্ঞাপন মোতাবেক বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের ৪১ বগুড়া-৬ ও ১৪৫ শেরপুর-৩ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। আরও পড়ুন: বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে আরেক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) জানিয়েছে, নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত আর্থিক প্রতিষ্ঠানের সব ব্যবসাকেন্দ্র, শাখা বা বুথ বন্ধ থাকবে।আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২)(ঘ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Go to News Site