Collector
২০ বছর পর ঘরের মাঠে অ্যাটলেটিকোর কাছে হার, বিদায়ের শঙ্কায় বার্সা | Collector
২০ বছর পর ঘরের মাঠে অ্যাটলেটিকোর কাছে হার, বিদায়ের শঙ্কায় বার্সা
Jagonews24

২০ বছর পর ঘরের মাঠে অ্যাটলেটিকোর কাছে হার, বিদায়ের শঙ্কায় বার্সা

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে হতাশায় ডুবলো বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে গেছে হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে অ্যাটলেটিকো। ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনা আক্রমণাত্মক খেললেও হঠাৎ করেই বড় ধাক্কা খায়। ৪৪ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার পাও কুবারসি। ফলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। ঠিক এর পরেই দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। মার্কাস রাশফোর্ড একাধিকবার সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। তরুণ লামিন ইয়ামালও আক্রমণে উজ্জ্বল ছিলেন, কিন্তু ফল আসেনি। ম্যাচের ৭০ মিনিটের দিকে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার সোরলোথ, যা কার্যত ম্যাচ থেকে বার্সাকে ছিটকে দেয়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ২০০৬ সালের পর ২৬ ম্যাচে প্রথমবার ঘরের মাঠে অ্যাটলেটিকোর কাছে হারলো বার্সেলোনা। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ দলটির বিপক্ষে প্রথম অ্যাওয়ে জয় পেল সিমিওনের দল। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার মাদ্রিদে, যেখানে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে হ্যান্সি ফ্লিকের দল। এমএমআর

Go to News Site