Collector
ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী বাদশা | Collector
ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী বাদশা
Somoy TV

ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী বাদশা

বগুড়া-৬ উপ-নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে দলীয় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।ভোট দেয়া শেষে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হচ্ছে। বিপুল ভোটে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’আরও পড়ুন: বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন শুরুতিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখেছেন। বগুড়ার মানুষ উন্নয়নের স্বার্থে বিএনপি ও ধানের শীষে ভোট দেবেন৷’হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আহমেদ আব্দুল্লাহ জানান, এ ভোটকেন্দ্রে ৩ হাজার ৬৮২ জন নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে প্রথম ৩০ মিনিটে কয়েকশো ভাট এখানে কাস্ট হয়েছে। এ কেন্দ্রে তিন পুলিশ সদস্য, ১৩ আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন।

Go to News Site