Collector
এসএসসিতে কঠোর নিয়ম: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি | Collector
এসএসসিতে কঠোর নিয়ম: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
Jagonews24

এসএসসিতে কঠোর নিয়ম: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

আসন্ন এসএসসি পরীক্ষায় কঠোর নিয়ম করার প্রতিবাদে পঞ্চগড়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী। বুধবার (৮ এপ্রিল) দুপুরের দিকে এসএসসি ২০২৬-২৭ এর ব্যানারে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধন করে তারা। এতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। পরে তারা বিক্ষোভ মিছিলও করে। শিক্ষার্থীদের এমন দাবি সম্বলিত মানববন্ধনের একাধিক ছবি রাতেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকেই শিক্ষার্থীদের নেতিবাচক সমালোচনা করেন। এমনকি শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন তার ভেরিফাইড পেজে একটি লিংক শেয়ার করে নিউজের কমেন্ট পড়ার আমন্ত্রণ জানান। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলন, সিলেবাস ও কারিকুলাম পরিবর্তনসহ নানা কারণে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারেননি। এর মধ্যে পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, নির্দিষ্ট দূরত্বে বসার নিয়ম এবং কঠোর আইন প্রয়োগের মতো নির্দেশনা শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ তাদের। তারা এসব কঠোর নির্দেশনা বাতিলসহ শিক্ষামন্ত্রীর পদত্যাগেরও দাবি তোলেন। সফিকুল আলম/এফএ/এমএস

Go to News Site