Somoy TV
জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমেছে টালিপাড়ায়। তবে এই দুঃখের মধ্যেই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সৌরভ গাঙ্গুলি-র একটি মন্তব্য। সেই মন্তব্যকে ঘিরে শোবিজ অঙ্গনের ভেতরেই শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিশেষ করে স্বস্তিকা মুখার্জি-র খোলামেলা সমালোচনায় আলোচনাটি এখন আরও জোরালো হয়ে উঠেছে।শুধু তাই নয়, শোবিজেরই অনেক পরিচিত মুখ সৌরভের সেই মন্তব্যের সমালোচনা করেছেন। সেই তালিকায় রয়েছেন পাওলি দাম, মৈত্রেয়ী মিত্রের মতো অভিনেত্রীরা।রাহুলের মৃত্যুর খবরের তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে সৌরভ গাঙ্গুলি গণমাধ্যমকে বলেছিলেন, ‘কেন যে এরা জলে ফলে নামে, আমি বুঝি না। যতোই শুটিং হোক না কেন! এটা বিপজ্জনক। জীবনকে এভাবে ঝুঁকিতে ফেলার কোন মানে হয় না।’ আরও পড়ুন: টালিউডের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারসৌরভের সেই ভিডিও ক্লিপটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। রাহুল ভক্তরা তো বটেই, কলকাতা শোবিজ ইন্ডাস্ট্রির অনেকেই ভীষণ নাখোশ হন এমন মন্তব্যে। এবার এ নিয়ে মুখ খুললেন সেখানকার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।একাধিক সাক্ষাৎকারে স্বস্তিকার ক্ষোভ উগড়ে দিয়েছেন সৌরভের বিরুদ্ধে। এই নায়িকার ভাষ্য, একজন পাবলিক ফিগার হিসেবে কী বলছেন সেই বিষয়ে সচেতন থাকা উচিত। স্বস্তিকা জানান, প্রত্যেকেই নিজের কাজ করছেন এবং সেটাই তাদের জীবিকা। কারও কাজ ছোট বা তুচ্ছ করে দেখানো উচিত নয়। এমন মন্তব্য করলে অন্যের কাজের মূল্য কমিয়ে দেওয়া হয়, যা ঠিক নয়। আরও পড়ুন: রাহুলের মৃত্যুর পর শুটিং সেটের বিস্ফোরক তথ্য ফাঁস রূপালিরস্বস্তিকা মুখার্জি ব্যাখ্যা করেন, কেন এই ধরনের মন্তব্য পেশাদার মানুষের কাছে অবজ্ঞাসূচক মনে হতে পারে। স্বস্তিকা আরও বলেন, উনি এসি রুমে আরামদায়ক পরিবেশে নন-ফিকশন শো করেন, যেখানে সব সুবিধা দেয়া হয়। কিন্তু অন্য একজন শিল্পী একই রকম সুযোগ-সুবিধা পান না।
Go to News Site