Collector
অর্থ কেলেঙ্কারি মামলায় জ্যাকুলিনের প্রেমিকের জামিন | Collector
অর্থ কেলেঙ্কারি মামলায় জ্যাকুলিনের প্রেমিকের জামিন
Somoy TV

অর্থ কেলেঙ্কারি মামলায় জ্যাকুলিনের প্রেমিকের জামিন

কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। কারাবাস থেকেই প্রেমিকাকে পাঠাতেন নানা উপহার ও প্রেমপত্র। আশ্বাস দিতেন, খুব শিগগিরই প্রেয়সীর সঙ্গে দেখা করবেন তিনি। মঙ্গলবার (৭ এপ্রিল) দিল্লির এক আদালত জামিন দিয়েছে সুকেশকে।আদালতের তরফ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের বেশি কাউকে আটক করে রাখা হলে তার ব্যক্তিগত স্বাধীনতা এবং মৌলিক অধিকার লঙ্ঘিত হয়।আদালতের নির্দেশ অনুযায়ী, ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেয়ার শর্তে সুকেশকে এই মামলায় জামিন দেয়া হয়েছে। তবে তদন্তকারী সংস্থাগুলোর মতে, তার প্রতারণার জাল ছিল অনেক বড় এবং বহু বছর ধরে এই বিষয়ে তদন্ত চলছে, যা নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। আরও পড়ুন: মঞ্চে দাঁড়িয়ে রাজপালকে যে বার্তা দিলেন সালমান খানতবে জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না সুকেশ। বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে মোট ৩১টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ২৬টি মামলায় তিনি জামিন পেয়েছেন, কিন্তু এখনও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ ছিল সুকেশের বিরুদ্ধে। তার জন্য জ্যাকুলিনও এই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন।সুকেশের থেকেই নিয়মিত দামি উপহার পেয়েছেন অভিনেত্রী। তাই জড়িয়েছিলেন মামলাতেও। যদিও জ্যাকুলিন আবেদন করেছিলেন, এই ঘটনার সঙ্গে তিনি কোনও ভাবেই জড়িত নন। সেই আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাই কোর্ট। আরও পড়ুন: আপনারা সেই রাতগুলো দেখেননি, যখন আমি একা কেঁদেছি: সেলিনা জেটলিউপরন্তু আদালত জানিয়েছিল, তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা করছেন জ্যাকুলিন। এমনকি, আর্থিক তছরুপের মামলায় প্রমাণ লুকানোর অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে

Go to News Site