Collector
কমলো রুপার দামও, ভরি কত? | Collector
কমলো রুপার দামও, ভরি কত?
Somoy TV

কমলো রুপার দামও, ভরি কত?

স্বর্ণের সঙ্গে দেশের বাজারে রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৫ হাজার ৭১৫ টাকা। আরও পড়ুন: বৈশ্বিক অস্থিরতায় ব্যর্থ ‘সেফ হ্যাভেন’ স্বর্ণ, নগদ অর্থেই ভরসা বিনিয়োগকারীদের!

Go to News Site