Jagonews24
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। আরও পড়ুনসুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হচ্ছে: বিএনপি প্রার্থী নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। এরপর তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। পরে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এই আসনে আজ ভোটগ্রহণ চলছে। টিটি/ইএ
Go to News Site