Somoy TV
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে আড়াই ঘণ্টায় ৭ দশমিক ২৩ শতাংশ ভোট পড়েছে৷ জেলা নির্বাচন কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭ টা থেকে ১০ টা পর্যন্ত এই কাস্টিং ধরা হয়েছে৷এদিকে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা সকাল ৮ টার দিকে শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয়ে তিনি ভোট দেন। এ সময় তার সঙ্গে দলীয় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আর জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল সকাল সাড়ে ৭টায় শহরের সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপনির্বাচনে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড।আরও পড়ুন: বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছেমোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, বৈরি আবহাওয়ার কারণে সকাল থেকে ভোটার উপস্থিতি কম হয়েছে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Go to News Site