Collector
হামের উপসর্গ নিয়ে মমেক হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু | Collector
হামের উপসর্গ নিয়ে মমেক হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু
Jagonews24

হামের উপসর্গ নিয়ে মমেক হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু

হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ৯ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৬ শিশু। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৭ মার্চ নেত্রকোনা সদর থেকে নিয়ে আসা আদিবা নামের ৩ মাস বয়সি শিশুটিকে শরীরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ৮টার দিকে হামের লক্ষণ, নিউমোনিয়া, তীব্র অপুষ্টি এবং হৃদযন্ত্রের অকার্যকারিতা হয়ে মারা যায় শিশুটি। এছাড়া গত ১৮ মার্চ ময়মনসিংহের ত্রিশাল থেকে ৮ মাস বয়সি শিশুকে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার সন্দেহভাজন হাম, জন্মগত হৃদরোগ, বৃদ্ধি ব্যর্থতাসহ হৃদযন্ত্রের অকার্যকারিতা হয়ে মারা যায় শিশুটি। তিনি আরও বলেন, গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩২৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৩৯ শিশু এবং ৯ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৬ শিশু। বর্তমানে চিকিৎসাধীন ৭৬ শিশু। হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সি রোগী হাসপাতালে ভর্তি আছে। তবে হাসপাতালে ৬ মাস থেকে ১ বছর বয়সি শিশুর সংখ্যা বেশি। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কামরুজ্জামান মিন্টু/এফএ/এমএস

Go to News Site