Collector
‘রাজনৈতিক আক্রমণ’ নিয়ে মুখ খুললেন বিজয় থালাপতি | Collector
‘রাজনৈতিক আক্রমণ’ নিয়ে মুখ খুললেন বিজয় থালাপতি
Somoy TV

‘রাজনৈতিক আক্রমণ’ নিয়ে মুখ খুললেন বিজয় থালাপতি

ঝড় যেন থামছেই না বিজয় থালাপতি-কে ঘিরে। একের পর এক বিতর্ক, গুঞ্জন আর অভিযোগে যখন সরগরম পরিস্থিতি, তখনই সামনে এসে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। তিরুনেলভেলির জনসভা থেকে বিজয় বললেন এসব কিছুই হঠাৎ নয়, তাকে ঘিরে পরিকল্পিতভাবেই তৈরি করা হচ্ছে এই বিতর্কের জাল।করুরের পদদলন ঘটনাও তার ওপর চাপানো হয়েছে বলে অভিযোগ করেন এই দক্ষিণী তারকা। তবে এত বড় ঘটনার পরও সাধারণ মানুষ তার পাশে ছিল বলেই জানান তিনি। তার মতে, এতে হতাশ হয়ে প্রতিপক্ষরা নতুন নতুন ইস্যু তৈরি করছে। প্রশ্ন তুলেছেন কেন সবকিছুর জন্য শুধু তাকেই দায়ী করা হচ্ছে? তার বক্তব্যে স্পষ্ট, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ।টার্গেট করা হয়েছে তার সিনেমাকেও। বিজয়ের নতুন ছবি ‘জন নায়াগান’ এখনো মুক্তি পায়নি। সেন্সর বোর্ডের অনুমোদন দেরি হওয়াকে সন্দেহজনক বলছেন তিনি।  আরও পড়ুন: বিজয়ের অভিনয় ছাড়ার কারণ ফাঁস করলেন তার ঘনিষ্ঠ বন্ধু অভিযোগ করছেন ইচ্ছাকৃতভাবেই আটকে দেয়া হচ্ছে তার সিনেমা। এমনকি জনগণের সঙ্গে দেখা করতেও বাধা দেয়ার চেষ্টা হয়েছে বলে দাবি তার। এর আগে 'দ্য গোট' কে তার শেষ সিনেমা ভাবা হয়েছিল।শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনেও বড় ঝড় গেছে বিজয়ের। প্রায় ৩০ বছরের দাম্পত্যের পর তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম ডিভোর্সের আবেদন করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।  এরপর অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে ঘিরে নানা গুঞ্জন ছড়ায়। একটি বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও বাড়ে। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি।  আরও পড়ুন: অর্থ কেলেঙ্কারি মামলায় জ্যাকুলিনের প্রেমিকের জামিন তবে তার বক্তব্যে ইঙ্গিত, এসবই পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। তার দাবি, নির্বাচনের ঠিক ৩০ দিন আগে এসব গুজব ছড়ানো হয়।২০২৬ সালের তামিলনাড়ু নির্বাচনে লড়ছেন বিজয়। কোনো জোটে না গিয়ে একাই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সব বিতর্ক, অভিযোগ আর চাপের মাঝেও তার আত্মবিশ্বাস অটুট।  তিনি বলেন, কোনো শক্তিই তাকে মানুষের থেকে আলাদা করতে পারবে না। জনসমর্থনই তার সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন তিনি।

Go to News Site