Collector
বিল উত্থাপনে থতমত প্রতিমন্ত্রী নুর, স্পিকার বললেন ‘আবার বলুন’ | Collector
বিল উত্থাপনে থতমত প্রতিমন্ত্রী নুর, স্পিকার বললেন ‘আবার বলুন’
Somoy TV

বিল উত্থাপনে থতমত প্রতিমন্ত্রী নুর, স্পিকার বললেন ‘আবার বলুন’

জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে জটিলতায় পড়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ সময় সঠিকভাবে বিল উত্থাপনের জন্য কয়েকবার সুযোগ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় সংসদে ১২তম দিনের অধিবেশন চলাকালে এমনটা ঘটে।     প্রতিমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল উত্থাপনের করছিলেন। কিন্তু তিনি ঠিকভাবে পড়তে পারছিলেন না। প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি মহান জাতীয় সংসদে....। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল-২০২৬ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনা করা হোক।’ এ সময় স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ‘আবার বলেন।’ নুরুল হক বলেন, ‘আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন সংশোধন বিল-২০২৬ উত্থাপিত আকারে বিবেচনা করা হোক।’ আরও পড়ুন: বিলের জন্য নামাজ দেরি করা যাবে না: স্পিকার এ সময় স্পিকার বলে ওঠেন, ‘আবার বলেন- অবিলম্বে বিবেচনার জন্য। আবার উত্থাপন করুন।’ প্রতিমন্ত্রী আবার বলে ওঠেন, ‘আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী সংশোধন বিল-২০২৬ অবিলম্বে উত্থাপিত আকারে বিবেচনা করা হোক.... অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।’ এক পর্যায়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল ২০২৬ সংসদে পাস হয়।

Go to News Site